বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২২, ১১:২১ পূর্বাহ্ণ / ৩৬১
বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩
Spread the love

রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে সাত দিনের নবজাতকসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন। রোববার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার সলেয়া শাহ ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নীলফামারীর নাছির উদ্দিনের ছেলে বরাত (৩০), জাহানুর ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও একটি সাত দিনের নবজাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে খারুভাজ ব্রিজ থেকে পশ্চিমে কয়েক গজ দূরে সলেয়াশা বাজারের কাছে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী ভাই ভাই এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা একই পরিবারের সাতজন আহত হন।

আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাত দিনের একটি নবজাতকসহ তিনজনের মৃত্যু হয়। তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে : কাভার্ডভ্যান চাপায় নিহত ২ : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাফিজিয়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাকে কাভার্ডভ্যান চাপায় দুজন নিহত ও এক নারী-শিশুসহ তিনজন আহত হয়েছেন।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। এ সময় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহত ব্যক্তিরা হলেন- কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামের ১ নম্বর ওয়ার্ডের তছলিম ব্যাপারী বাড়ির মো. সেলিমের ছেলে আরিফ হোসেন বাবু (১৮) ও একই বাড়ির মৃত হাফিজ উল্যার ছেলে জাকির হোসেন বটু (২৩)। এদের জাকির দুর্ঘটনাকবলিত অটোরিকশাটির চালক ছিলেন। আহত ব্যক্তিরা হলেন- একই বাড়ির স্বপ্না আক্তার (২২), মেয়ে মিম (৩) ও সুমন (২৫)। হতাহতরা সম্পর্কে আত্মীয়-স্বজন।

জানা গেছে, কমলনগর উপজেলার হাজিরহাট থেকে লক্ষ্মীপুর শহরের দিকে আসছিল একটি কাভার্ডভ্যান। এ সময় পথে কমলনগরে ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন হাফিজিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রী আরিফ ও চালক জাকিরের মৃত্যু হয় ও আহত হন নারী ও শিশুসহ তিনজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় সেখানে অবস্থা গুরুতর হওয়ায় স্বপ্নাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে চালক গাড়ি রেখে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

slot jepang

mahjong

spaceman