বঞ্চিত ১৩১ জনকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি


প্রকাশের সময় : আগস্ট ২৫, ২০২৪, ৩:৩৮ অপরাহ্ণ / ১২৮
বঞ্চিত ১৩১ জনকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি
Spread the love

প্রশাসনের ১৩১ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এসব কর্মকর্তারা পতন হওয়া আওয়ামী লীগের সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ছিলেন।

রোববার (২৫ আগস্ট) পদোন্নতির আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পদোন্নতির পর এসব কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পরে তাদেরকে পদায়ন করা হবে।

Translate »