দূরন্ত কৈশোরে ফিরলো মিরসরাই এসএসসি ২০০০ ব্যাচ


প্রকাশের সময় : আগস্ট ১৩, ২০২২, ১১:৩৪ অপরাহ্ণ / ৩৮১
দূরন্ত কৈশোরে ফিরলো মিরসরাই এসএসসি ২০০০ ব্যাচ
Spread the love

হৈ হুল্লোড়, গল্পগুজব, নাচ-গান, আড্ডা কবিতা- কতই না আনন্দ। দীর্ঘদিন পর সহপাঠী ও সতীর্থদের কাছে পেয়ে আনন্দে মেতে উঠেছিলেন এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীরা। স্কুল ক্যাম্পাসের সোনালি দিন নিয়ে আলোচনায় কেটে যায় তাঁদের সারাক্ষণ। স্বল্প সময়ের জন্য হলেও তাঁরা যেন ফিরে পেয়েছিলেন পুরোনো দিনগুলোর স্মৃতিময় মুহূর্তগুলো। উৎসবের আমেজে পরিণত হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক চট্টগ্রামের মিরসরাইয়ের মহামায়া।

শুক্রবার (১২ আগস্ট) দিনব্যাপী চট্টগ্রামের মিরসরাই উপজেলার এসএসসি ব্যাচ ২০০০ এর শিক্ষার্থীদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, বন্ধু সাইফের চিকিৎসা সহায়তা ফান্ড হস্তান্তর, এতিম-দুস্থদের মাঝে খাবার বিতরণ, লেকে নৌকা ভ্রমণ ও ঐতিহ্যবাহী চাটগাঁইয়া মেজবানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘঠেছে।

দেখা গেছে, তারুণ্যের উচ্ছ্বাসে মাতোয়ারা ছিল পর্যটন কেন্দ্র মহামায়া। লেকের স্বচ্ছ পানিতে প্রশান্তির নৌকা ভ্রমণ, লেক আর পাহাড়ের কোল ঘেঁষে কলকল শব্দের ঝরনায় শীতল পরশ, গল্প আড্ডায় ফিরে যাওয়া সেই স্কুল জীবনে। কতো স্মৃতি, কতো আনন্দ, কতো গল্প আর কথার ছলে ৫শ যুবকের দল আবারও ফিরে গেলেন সেই স্কুল জীবনের দুরন্ত সময়ে।

পূর্ব ঘোষিত সময় অনুযায়ী বেলা বাড়ার সাথে সাথে উপজেলার বিভিন্ন স্কুলের এসএসসি ২০০০ ব্যাচের প্রাক্তন ছাত্ররা আসতে থাকে মহামায়ায়। সামান্য সময়ের ব্যবধানে জমায়েত হয় ৫শ যুবক। মিরসরাই উপজেলার এসএসসি বন্ধুদের সাথে ঢাকা, চট্টগ্রাম, সীতাকুণ্ড ও ছাগলনাইয়া উপজেলার কিছু বন্ধু যোগ দেওয়ায় অনুষ্ঠানে ব্যাপ্তি আরও শ্রীবৃদ্ধি ঘটে।

দীর্ঘদিন পর কাছের বন্ধুদের দেখা পেয়ে মো. নুরুল করিম, শহিদুল ইসলাম রুবেল, নুর উদ্দিন সবুজ বলে উঠলেন, আজ সবাইকে একসাথে পাওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারবো না। মনে হচ্ছে সেই ২০-২২ বছর আগে স্কুল জীবনে ফিরে গেলাম। আয়োজক বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি, এমন চমৎকার আয়োজন করার পাশাপাশি মানবিক কর্মকাণ্ড করার জন্য। ভবিষ্যতেও যেন এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকে এমনটাই প্রত্যাশা করছি।

মিলন মেলা অনুষ্ঠানের আয়োজকরা বলেন, আমাদের পরিচয় আমরা সবাই বন্ধু। এখানে কে সাদা, কে কালো, ধনী-গরিব কিংবা কে কোন দলের সেটা দেখা হবে না। এখানে আমাদের একটাই পরিচয় আমরা সবাই একে অপরের বন্ধু, জয় হোক বন্ধুত্বের।

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

slot jepang

mahjong

spaceman