এবি পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ
প্রকাশের সময় : আগস্ট ১৯, ২০২৪, ৪:১২ অপরাহ্ণ /
১৩২

আলোচিত এবি পার্টিকে (আমার বাংলাদেশ পার্টি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে সোমবার (১৯ আগস্ট) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়েজ আহমেদ।
২০২৩ সালে এবি পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেওয়া কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে এবি পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়।
বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
এর আগে এবি পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন দলটির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী।
Post Views: ২০৯
আপনার মতামত লিখুন :