আপাতত কমছে না জ্বালানি তেলের দাম


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২২, ১১:০৯ অপরাহ্ণ / ৩২২
আপাতত কমছে না জ্বালানি তেলের দাম
Spread the love

আপাতত জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

 

 

শুক্রবার (৭ অক্টোবর) রাজধানীতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

 

 

প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে তেল-গ্যাস আমদানির কোনো কমফোর্ট জোন পাচ্ছি না। এজন্য আপাতত দাম কমছে না।

 

 

 

দেশের বিভিন্ন জায়গায় একযোগে বিদ্যুৎ বিপর্যয় নিয়ে নসরুল হামিদ বলেন, জাতীয় গ্রিডে হঠাৎ কী কারণে সমস্যা দেখা দিয়েছে তা চট করে বলা যাবে না। তদন্ত শেষে রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।

 

 

 

তিনি বলেন, বিশ্ব ব্যাংকের দীর্ঘসূত্রতা ও করোনার কারণে বিদ্যুতের সঞ্চালন ব্যবস্থাপনার আধুনিকায়নের অনেক কাজ পিছিয়ে যায়। বিষয়টিতে এখনও গুরুত্ব দেওয়া হচ্ছে। আধুনিক প্রযুক্তিসম্পন্ন নিরবচ্ছিন্ন গ্রিড পেতে আরও প্রায় ২ বছরের মতো সময় লাগতে পারে।

 

 

 

সরকার নবায়নযোগ্য জ্বালানি যেমন সোলার বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ থেকে ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার সুযোগ নিয়ে কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী।

 

Translate »